ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মস্কোতে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, এই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সমন্বয় এবং দুই দেশের যৌথ কৌশলগত কর্মসূচি এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

ইরান ও রাশিয়া দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বিশেষ করে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে মস্কো তেহরানের জন্য একটি শক্তিশালী কূটনৈতিক ও সামরিক অংশীদার হিসেবে কাজ করছে। ২০২৫ সালের শুরুতেই দুই দেশ তাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে ২০ বছর মেয়াদি একটি ব্যাপকভিত্তিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে।

আরাগচির এই সফরকে ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। এর আগে তিনি পাকিস্তান ও ওমানের কর্মকর্তাদের সঙ্গেও মধ্যস্থতামূলক আলোচনা করেছেন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে যেকোনো গঠনমূলক পদক্ষেপে মস্কো সহযোগিতা করতে প্রস্তুত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: তিন মাসে আক্রান্ত ৭৪ জন

পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আপডেট সময় : ০৩:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬