ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের মন্তব্যে মির্জা ফখরুলকে লেবার পার্টির চিঠি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে তাকে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। চিঠিতে তিনি জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করার বিষয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করেন।

ডা. ইরান তার চিঠিতে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে নির্মূলের রাজনীতি পরিহার করা উচিত। তিনি শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, অতীতে বিএনপি নিজেই রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে, তাই অন্য কোনো রাজনৈতিক শক্তিকে নির্মূল করার চিন্তা আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণের শামিল। তিনি সতর্ক করে বলেন, প্রতিপক্ষকে নির্মূল করতে গিয়েই আওয়ামী লীগ আজ ধ্বংসের মুখে পড়েছে, তাই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের মন্তব্যে মির্জা ফখরুলকে লেবার পার্টির চিঠি

আপডেট সময় : ০৬:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬