ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে নিয়মবহির্ভূতভাবে বিএনপি নেতাকে বহিষ্কারের অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির এক নেতাকে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়ম উপেক্ষা করে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। কোনো প্রকার সাংগঠনিক সভা বা লিখিত রেজল্যুশন ছাড়াই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন খোদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। গত ২৪ এপ্রিল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহিদুর রহমানকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। জাহিদুর রহমান উপজেলা বিএনপির সদস্য এবং আমরুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

এই বহিষ্কারের তীব্র প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ বলেন, বহিষ্কারের বিষয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সাংগঠনিক সভা বা রেজল্যুশনও নেওয়া হয়নি। তাকে অন্ধকারে রেখেই এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা গঠনতন্ত্রের পরিপন্থি। অন্যদিকে, বহিষ্কৃত নেতা জাহিদুর রহমান একে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বলেন, তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। তবে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন দাবি করেন, জেলা সভাপতির নির্দেশেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি সাধারণ সম্পাদক অবগত আছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

শাজাহানপুরে নিয়মবহির্ভূতভাবে বিএনপি নেতাকে বহিষ্কারের অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬