ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

রাবি ছাত্র উপদেষ্টাকে হুমকির ঘটনায় ছাত্রশিবিরের তীব্র নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলামকে শাখা ছাত্রদলের এক নেতার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনাকে শিক্ষক লাঞ্ছনা ও সন্ত্রাসী আচরণের শামিল বলে অভিহিত করা হয়েছে।

বিবৃতিতে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে প্রকাশ্যে হুমকি দেওয়া অত্যন্ত ন্যক্কারজনক। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক ও সুস্থ পরিবেশ সবার প্রত্যাশা থাকলেও পুরোনো স্বৈরাচারী কায়দায় দাপট দেখানো কোনোভাবেই কাম্য নয়। তারা আরও উল্লেখ করেন, ভিন্নমত দমনের এই অপচেষ্টা ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করবে।

উল্লেখ্য, গত শুক্রবার ছাত্র উপদেষ্টার একটি ফেসবুক পোস্টে শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম অবমাননাকর মন্তব্য ও হুমকি প্রদান করেন। এ ঘটনার প্রেক্ষিতে ছাত্রশিবির অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড: অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে – ডিসি ফরিদা খানম

রাবি ছাত্র উপদেষ্টাকে হুমকির ঘটনায় ছাত্রশিবিরের তীব্র নিন্দা

আপডেট সময় : ০৬:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬