ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বগুড়ায় জমি দখল করতে গিয়ে গণপিটুনির শিকার চিহ্নিত চাঁদাবাজ

বগুড়ার শাজাহানপুরে জমি দখল করতে গিয়ে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়েছেন সাগর হোসেন নামের এক চিহ্নিত চাঁদাবাজ। উত্তেজিত জনতার গণপিটুনির পর তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার সাবরুল গ্রামের ছোট হিন্দু পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর তার দলবল নিয়ে এক হিন্দু ব্যক্তির পুকুর দখল করতে আসলে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও মূল হোতা সাগরকে ধরে ফেলে জনতা। ভুক্তভোগীদের অভিযোগ, সাগরের অত্যাচারে গ্রামের অন্তত ১০টি পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল এবং সে নিয়মিত সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করত।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাগর ওই এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। জামিনে বেরিয়ে সে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছিল। বর্তমানে তাকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে নতুন করে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বক্তব্যে দুটি বিষয় দৃষ্টিকটু লেগেছে: নাগরিক পার্টির নেতা

বগুড়ায় জমি দখল করতে গিয়ে গণপিটুনির শিকার চিহ্নিত চাঁদাবাজ

আপডেট সময় : ০৬:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬