ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মাদারীপুরে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ঘর নির্মাণে বাধা, পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর সদর উপজেলায় এক কাতার প্রবাসীর বাড়ি নির্মাণ কাজে বাধা দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। উপজেলার পূর্ব চিড়াইপাড়া গ্রামের ওই প্রবাসীর পরিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হয়রানির প্রতিকার চেয়েছে। রোববার দুপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসীর মা ও স্ত্রী এই অভিযোগ করেন।

ভুক্তভোগী পরিবার জানায়, ২০২০ সালে কাতার প্রবাসী আকাশ মাতুব্বর তার আত্মীয়দের কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করে সেখানে ঘর নির্মাণ শুরু করেন। বর্তমানে নির্মাণ কাজ অর্ধেক সম্পন্ন হলেও তার চাচা মতি মাতুব্বর হঠাৎ করে কাজে বাধা প্রদান করেন এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রবাসীর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আদালত থেকে ঘর নির্মাণের ওপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ এসেছে যা বিবাদী পক্ষকে জানানো হয়েছে। তবে চাঁদাবাজির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর ঘর নির্মাণে বাধা, পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬