ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, আলাকপুর গ্রামের ছমির বাড়ি গোষ্ঠীর সাবেক মেম্বার আব্দুল আলীর সঙ্গে তার চাচাতো ভাই মোহাম্মদ আউয়াল মিয়ার পারিবারিক ও অন্যান্য কারণে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শনিবার রাত থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে রোববার দুপুরে আব্দুল আলী ও আউয়াল মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা গ্রামজুড়ে আতঙ্কের সৃষ্টি করে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কী নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্তকাজ চলমান রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় : ০৬:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬