লক্ষ্মীপুরের কমলনগরে মুন্সিরহাট বাজারের একটি জামে মসজিদের প্রায় ২৬ কোটি টাকা মূল্যের জমি প্রভাবশালী মহলের দখলে থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৪১ বছর আগে ওয়াক্ফ করা ৬৯ শতাংশ জমির মধ্যে ৫২ শতাংশ জমি জালিয়াতির মাধ্যমে রেকর্ড করে ব্যক্তিগত দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রভাবশালীরা। টাকার অভাবে বর্তমানে মসজিদটির বেহাল দশা হলেও দখলদাররা বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার সূত্রপাত ১৯৮৯-৯০ সালের দিকে, যখন নতুন রেকর্ড কার্যক্রমের সময় কৌশলে মসজিদের জমিকে বাজারের দোকান ভিটি হিসেবে দেখিয়ে নিজেদের নামে রেকর্ড করে নেন স্থানীয় প্রভাবশালীরা। বর্তমানে ওই জমির একেকটি ভিটির বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। এ নিয়ে আইনি লড়াই চললেও দখলদারদের দৌরাত্ম্যে সাধারণ মুসল্লিরা অসহায় হয়ে পড়েছেন। বিষয়টি স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 

























