ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পীরগাছায় রেলস্টেশনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, কারাদণ্ড

রংপুরের পীরগাছা রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ রনি (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে পীরগাছা উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে ১৪ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। দণ্ডাদেশ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় অমান্য করলে বিএনপি বিশ্বাসঘাতক হবে: নেজামে ইসলাম পার্টি

পীরগাছায় রেলস্টেশনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬