ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট থেকে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে। এদের মধ্যে ৮ জন জামায়াতের মহিলা বিভাগের নেত্রী, একজন শহীদের মা, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেত্রী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একজন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের একজন প্রার্থী রয়েছেন।

এই জোটের ১১ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি জানা গেলেও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবা হাকিমের হলফনামায় অস্পষ্টতার কারণে তাঁর শিক্ষাগত যোগ্যতা ও সম্পদের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, জোটের প্রার্থীদের মধ্যে নূরুন্নিসা সিদ্দীকা (৬৭) এমএ, বিএড ডিগ্রিধারী একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, যাঁর বার্ষিক আয় ১ লাখ ৬১ হাজার টাকা এবং সম্পদ প্রায় ৩০ লাখ টাকা। মারজিয়া বেগম (৬৮) এইচএসসি পাশ করেছেন, তাঁর আয় ২ লাখ ৬৪ হাজার টাকা এবং সম্পদ ৮৮ লাখ টাকা। সাবিকুন্নাহার (৫৩) এমএসএস ডিগ্রিধারী, তাঁর আয় ১৬ লাখ টাকা এবং সম্পদ ১ কোটি ৩৮ লাখ টাকা। মোসা. নাজমুন নাহার (৫৫) এমএসসি পাশ করেছেন, আয়কর রিটার্নে তাঁর কোনো আয় দেখানো হয়নি, তবে সম্পদ প্রায় পৌনে ২৩ লাখ টাকা। মাহফুজা হান্নান (৬৬) এমএ ডিগ্রিধারী, তাঁর বার্ষিক আয় ৩ লাখ ৮০ হাজার টাকা এবং সম্পদ প্রায় ৩৯ লাখ টাকা। মিসেস সাজেদা সামাদ (৬২) এসএসসি পাশ করেছেন, তাঁর একটি মামলা ছিল যা নির্বাহী আদেশে প্রত্যাহার করা হয়েছে; তাঁর বার্ষিক আয় আড়াই লাখ টাকা এবং সম্পদ ১২ লাখ ৬৩ হাজার টাকা। শামছুন্নাহার বেগম বিএসসি, বিএড ডিগ্রিধারী, তাঁর আয় ১ লাখ ৭১ হাজার টাকা এবং সম্পদ ৯ লাখ ৬০ হাজার টাকা। মারদিয়া মমতাজ (৪১) এমএসসি ডিগ্রিধারী এবং শিক্ষকতা পেশা থেকে বছরে ৪ লাখ ৪৪ হাজার টাকা আয় করেন, তাঁর সম্পদ ২১ লাখ টাকা। রোকেয়া বেগম (৪৮) এমএসসি পাশ করেছেন, তাঁর কোনো নিজস্ব আয় নেই, তবে অধিগ্রহণকালের মূল্যে লাখ টাকার স্বর্ণালঙ্কার রয়েছে। মাহমুদা আলম মিতু (৩৭) এমবিসিএস ডিগ্রিধারী, তাঁর আয় ৩ লাখ টাকা এবং সম্পদ ২৮ লাখ টাকা। তাসমিয়া প্রধান (৪৫) বার এট ল’ ডিগ্রিধারী, তাঁর বার্ষিক আয় প্রায় ৮ লাখ টাকা এবং সম্পদ রয়েছে ৬৭ লাখ টাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় অমান্য করলে বিএনপি বিশ্বাসঘাতক হবে: নেজামে ইসলাম পার্টি

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ

আপডেট সময় : ০৯:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬