রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘বাংলা টিফিন’ নামক ক্যান্টিনে খাবারে ভেজাল মেশানোর অভিযোগে এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে রান্না করা খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশানোর সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েন আব্দুর রাজ্জাক নামের ওই কর্মচারী। ক্যান্টিন কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করার পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়।
ক্যান্টিনের কর্ণধার মোর্শেদ জানান, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করলেও রুয়েট শাখায় খাবারের মান নিয়ে বিভিন্ন অভিযোগ আসছিল। মাছি পাওয়া, স্বাদের অসঙ্গতিসহ নানা সমস্যায় তাদের সেবার মান নিয়ে প্রশ্ন উঠছিল। নজরদারি বাড়ানোর পর এই ঘটনা ধরা পড়ে এবং ধারণা করা হচ্ছে, তাদের সুনাম ক্ষুণ্ন করতে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুয়েট সংলগ্ন একটি রেস্তোরাঁর শেয়ারহোল্ডার হওয়ায় তৃতীয় কোনো পক্ষের জড়িত থাকারও সন্দেহ করা হচ্ছে। রুয়েটে ‘বাংলা টিফিন’ ক্যান্টিন চালুর পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি ও খাবারের মান নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল।
রিপোর্টারের নাম 




















