ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

শাহজাহান হত্যা মামলায় মেনন, পলক ও দস্তগীরসহ চারজন নতুন করে গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বনানী এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের সঙ্গে আরও দু’জনসহ মোট চারজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এই মামলার অপর দুই আসামি হলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সকালে কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াছির আরাফাত আসামিদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আদালতে তোলার সময় তাদের প্রত্যেকের মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল।

মামলার এজাহার অনুযায়ী, গতবছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন। এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে গুলিবর্ষণ করে। গুলিতে শাহজাহানের বুকে ও পেটে আঘাত লাগে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা বনানী থানায় ৯৭ জনকে নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় ১১ ইসরাইলি সেনা আহত, আশঙ্কাজনক ৩

শাহজাহান হত্যা মামলায় মেনন, পলক ও দস্তগীরসহ চারজন নতুন করে গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫