ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সিলেট আদালতে ১৭ আইন কর্মকর্তার গণপদত্যাগ

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) এবং বেশ কয়েকজন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। বুধবার দুপুরে তারা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইনজীবীরা অভিযোগ করেছেন, বর্তমান সরকার গণভোট আয়োজন, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনীহা দেখাচ্ছে। এছাড়া বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে তারা স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। ভবিষ্যতে আইনজীবী হিসেবে দেশের বিচারব্যবস্থায় দায়িত্বশীল ভূমিকা পালন করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে নতুন চমক ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

সিলেট আদালতে ১৭ আইন কর্মকর্তার গণপদত্যাগ

আপডেট সময় : ০৯:৫৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬