ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‌্যাঙ্কিংয়ে সেরা কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান ধরে রাখলো গাকৃবি

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ ধারাবাহিক সাফল্য বজায় রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সমগ্র এশিয়ার মধ্যে ৪০১-৫০০তম অবস্থান অর্জন করে কৃষিতে দেশসেরা হওয়ার গৌরব পুনঃনিশ্চিত করেছে তারা।

গত বৃহস্পতিবার প্রকাশিত এই র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় (১৯টি সরাসরি ও ৯টি রিপোর্টার বিশ্ববিদ্যালয়) তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় পরিসরেও দৃঢ় অবস্থান ধরে রেখেছে এবং দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।

গবেষণায় “সেন্টার অব এক্সিলেন্স” হিসেবে স্বীকৃত গাকৃবি এবারও গুণগত গবেষণায় (রিসার্চ কোয়ালিটি) অসাধারণ সাফল্য দেখিয়ে ৬৭ স্কোর অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণার গভীরতা ও প্রভাবের স্পষ্ট প্রতিফলন। এই বছরের র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি শীর্ষ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই পাঁচটি সূচকে মূল্যায়ন করা হয়েছে। এসব সূচকে গাকৃবি মোট ১৭৪.৯ স্কোর পেয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অচিরেই কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে সক্ষম হবে। কৃষির সার্বিক উৎকর্ষ সাধন এবং খাদ্য নিরাপত্তায় সরকারের মিশন-ভিশনের সাথে সঙ্গতি রেখে গাকৃবি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর। তারা বিশ্বাস করে, মানবকল্যাণমুখী জ্ঞানচর্চাই তাদের এগিয়ে নিয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাহিদা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ঘাতক

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‌্যাঙ্কিংয়ে সেরা কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান ধরে রাখলো গাকৃবি

আপডেট সময় : ০৩:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬