ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জুলাই শহীদ ও যোদ্ধা সমাবেশ

গণভোটের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সমাবেশে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধা এবং দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দলের নীতিনির্ধারকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদের প্রতিটি দফা কোনো ধরনের পরিবর্তন ছাড়াই বাস্তবায়ন করতে হবে। সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্রসংগঠনের নেতারা রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ সংকটের প্রভাব পানামা খালে: যাতায়াত ফি বেড়ে ৪০ লাখ ডলার

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জুলাই শহীদ ও যোদ্ধা সমাবেশ

আপডেট সময় : ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬