রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের রাজনৈতিক আদর্শ ও ত্যাগের কথা তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন তার মা রোকেয়া খানম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেকে ‘গর্বিত বিপ্লবীর মা’ হিসেবে অভিহিত করেছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, গত ১৫ জুলাইয়ের পর থেকে সালাহউদ্দিনকে নিয়ে উদ্বেগ বাড়লেও, আবু সাঈদের শাহাদাতের পর তিনি তার ছেলেকে দেশ ও জাতির জন্য উৎসর্গ করে দিয়েছেন। রোকেয়া খানম জানান, অতীতে তার পরিবারকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে, তবুও তিনি মাথা নত করেননি। ডিবি ও রাজনৈতিক মহলের হুমকি সত্ত্বেও তিনি ছেলেকে থামতে বলেননি, বরং অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন।
রিপোর্টারের নাম 

























