রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদলের হামলার শিকার ডাকসু নেতাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আহতদের দেখতে গিয়ে তিনি দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে নূরুল ইসলাম বুলবুল বলেন, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এছাড়া, হামলার সময় শাহবাগ থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি ওসিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, সরকার সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলেই এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটছে।
রিপোর্টারের নাম 
























