ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মিয়ানমারের ৬০টি টাউনশিপে জরুরি অবস্থা জারি

মিয়ানমারের নয়টি রাজ্য ও অঞ্চলের ৬০টি টাউনশিপে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। চলমান সহিংসতা নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সশস্ত্র অস্থিরতা দমনের লক্ষ্যে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

প্রেসিডেন্টের দপ্তরের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক ও বিচারিক ক্ষমতা সামরিক বাহিনীর হাতে ন্যস্ত করা হয়েছে। এর ফলে এসব টাউনশিপে সামরিক শাসনের প্রভাব আরও শক্তিশালী হলো। এখন থেকে সামরিক ট্রাইব্যুনালের মাধ্যমে বেসামরিক নাগরিকদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার সুযোগ থাকবে। এদিকে, সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনার জন্য সরকার ১০০ দিনের একটি সময়সীমা নির্ধারণ করে আহ্বান জানিয়েছে। ২০২১ সালে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

মিয়ানমারের ৬০টি টাউনশিপে জরুরি অবস্থা জারি

আপডেট সময় : ১০:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬