আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে রাশিয়াকে টোল-ফ্রি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এই গুরুত্বপূর্ণ তথ্যটি রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির সরকারি বার্তাসংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জালালি বলেন, ‘বন্ধুত্বপূর্ণ কিছু দেশের ক্ষেত্রে হরমুজ প্রণালির টোল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান; এদের মধ্যে রাশিয়া অন্যতম। ইতোমধ্যে এই বিষয়ে কাজ শুরু হয়েছে।’ তবে, ইরানের ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের তালিকায় রাশিয়া ছাড়া আর কোনো দেশের নাম তিনি উল্লেখ করেননি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল। এর কিছুদিন পর দেশটির সরকার সিদ্ধান্ত নেয় যে, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের মিত্র দেশগুলো ছাড়া অন্যান্য দেশের জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে। তবে, সেক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি নিতে হবে এবং নির্ধারিত ফি প্রদান করতে হবে। রাষ্ট্রদূত কাজেম জালালির তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো দেশকে হরমুজে টোল-ফ্রি সুবিধা দেওয়া হচ্ছে, যা দুই দেশের মধ্যেকার সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























