জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বাসভবনে ‘মব’ বা উগ্র জনতা সৃষ্টির মাধ্যমে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। শুক্রবার যুব জাগপা আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও যুব জাগপা নেতা জনি নন্দীর মুক্তির দাবি জানানো হয়।
সমাবেশে জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা বা মব তৈরির সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, অতীতে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে সবাইকে গণতান্ত্রিক চর্চায় ফিরে আসতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না।
রিপোর্টারের নাম 






















