রাশিয়া ও ইউক্রেন শুক্রবার এক সমঝোতার মাধ্যমে যুদ্ধবন্দি বিনিময় করেছে। দীর্ঘদিনের উত্তেজনার মাঝে উভয় দেশই ১৯৩ জন করে মোট ৩৮৬ জন সৈন্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এই মানবিক প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুক্তিপ্রাপ্ত রুশ সেনাদের বেলারুশে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে, এরপর তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশে ফেরা ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী ও পুলিশের সদস্যরা রয়েছেন। উল্লেখ্য, এর আগেও দুই দেশ কয়েক দফায় বন্দি বিনিময়ের মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা চালিয়েছে।
রিপোর্টারের নাম 

























