রাজধানীর আরামবাগ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঢাকা মহানগর প্রিন্টিং ও বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাহবুব সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সভায় সভাপতিত্ব করেন মানিক কাজী। বক্তারা আগামী মে দিবসের কর্মসূচিতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 























