ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ফেনী সাংবাদিক ইউনিয়নে নির্বাচন ঘিরে বিতর্ক, বন্ধের দাবিতে অভিযোগ

ফেনী সাংবাদিক ইউনিয়নের আসন্ন নির্বাচন নিয়ে সংগঠনটির অভ্যন্তরে চলছে তীব্র বিতর্ক। বিএনপি-জামায়াত মতাদর্শের এই সংগঠনটির নির্বাচন বন্ধ চেয়ে আঞ্চলিক শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার বরাবর একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সংগঠনের একাধিক সদস্য এই অভিযোগপত্র জমা দেন।

কুমিল্লা আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ২০২২ সালে বিএনপি-জামায়াত মতাদর্শের সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ইউনিয়ন ফেনী গঠিত হয় এবং সে বছরই এটি কুমিল্লা আঞ্চলিক শ্রম দপ্তর থেকে নিবন্ধন লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, যিনি সিদ্দিক মামুন নামেও পরিচিত, এককভাবে সংগঠনের নিয়ন্ত্রণ নেন। এতে সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠার তিন বছরে কোনো সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি এবং আর্থিক হিসাবও সদস্যদের জানানো হয়নি। এই পরিস্থিতিতে কমিটির মেয়াদ শেষ হওয়ার পর সভাপতি সিদ্দিক মামুন রেজিস্ট্রার দপ্তরের অনুমতি এবং কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ছাড়াই গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনে সভাপতির নিকটাত্মীয় ও পত্রিকার প্রতিনিধি মুনির হোসাইনকে প্রধান করা হয়েছে। এছাড়াও তার পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ শারীদ ও ওবায়েদ উল্যাহকে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ছাড়াই আগের সাধারণ সদস্যদের নাম বাদ দিয়ে সভাপতি তার অনুগত ও তারই পত্রিকার প্রতিনিধি হিসেবে ৫৫ জনের একটি ভোটার তালিকা প্রকাশ করেছেন, যার মধ্যে ৩৫ জনই নতুন সদস্য। প্রথম সারির জাতীয় দৈনিকগুলোর জেলা প্রতিনিধিদের আগ্রহ সত্ত্বেও তাদের সদস্য করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। এসব অনিয়ম খতিয়ে দেখা এবং ঘোষিত নির্বাচন বন্ধের দাবিতে কমিটির সদস্য আবরার হোসেন চৌধুরী, হাবিবুল্যাহ ও আবু তাহেরসহ ছয়জন লিখিত অভিযোগ দায়ের করেছেন। আবরার হোসেন চৌধুরী অভিযোগ করেন, বর্তমান সভাপতি সিদ্দিক মামুন ক্ষমতার অপব্যবহার করে শ্রম দপ্তরের কোনো নির্দেশনা মানছেন না এবং একতরফাভাবে তার মনোনীত লোকদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন, তফসিল ঘোষণা, ভোটের দিন নির্ধারণ ও ভোটার তালিকা প্রকাশ করেছেন। সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, সভাপতির একক সিদ্ধান্তে গত তিন বছর ধরে কমিটি চলছে এবং এর ফলে কমিটির সকল কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তিনি নিজ ঘরানার লোকদের সমন্বয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

ফেনী সাংবাদিক ইউনিয়নে নির্বাচন ঘিরে বিতর্ক, বন্ধের দাবিতে অভিযোগ

আপডেট সময় : ১০:০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬