ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৯ জন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। শুক্রবার নগরীর মেহেদীবাগ, পলোগ্রাউন্ড এবং ২ নম্বর গেট এলাকায় এসব মিছিল থেকে পুলিশ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল ও পোস্টার সাঁটানোর মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে।

সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম জানান, কোতোয়ালি ও পাঁচলাইশ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ডে আরও কারা জড়িত তা খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সরকার নিষিদ্ধ ঘোষণা করার পরও বিভিন্ন স্থানে এমন মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে পুলিশের ধারণা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬