গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের চলমান বিভিন্ন সংকট নিরসনের দাবিতে তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় একটি গণমিছিলের আয়োজন করা হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক গণসমাবেশে সংগঠনটির আমির মামুনুল হক এই কর্মসূচির ঘোষণা দেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মে, জুন ও জুলাই মাসজুড়ে দেশের প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৫ আগস্ট ঢাকায় একটি বড় গণমিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হবে।
গণসমাবেশে সংগঠনটির আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 




















