যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। বয়লারের টিউব ফেটে যাওয়ায় গত বুধবার রাত থেকে কেন্দ্রটির উৎপাদন ব্যাহত হয়েছিল। মেরামত কাজ শেষে শুক্রবার রাত ১০টা থেকে ইউনিটটি পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়ার কারণে বয়লারে ত্রুটি দেখা দিয়েছিল। বর্তমানে ইউনিটটি চালু হওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের আটটি জেলায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটবে এবং লোডশেডিংয়ের মাত্রা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে যান্ত্রিক জটিলতায় বন্ধ রয়েছে।
রিপোর্টারের নাম 





















