ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে অটোরিকশার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া আক্তার (১৯) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের কুড়ুলি গ্রামের মুন্সী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে স্বামী শরীফ হোসেনের অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত সুমাইয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, ওই নারী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাজীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১০:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬