ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সড়কে দাঁড় করিয়ে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

নীলফামারীর সৈয়দপুরে একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সড়কে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেমা তাকমিলাকে ফুলেল শুভেচ্ছা জানানোর ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। একটি বেসরকারি সংস্থার আয়োজিত পুষ্টি সহায়তা কর্মসূচি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ইউএনওর গাড়ি আসার সময় শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সরকারিভাবে কড়াকড়ি নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। যদিও ইউএনও দাবি করেছেন যে, তিনি বিষয়টি জানার পর শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সড়কে দাঁড় করিয়ে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা

আপডেট সময় : ০৮:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬