ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তীব্র খাদ্য সংকটের ঝুঁকিতে বাংলাদেশ: জাতিসংঘের প্রতিবেদন

বিশ্বের তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা দেশগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সমর্থিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের মোট খাদ্য সংকটে থাকা মানুষের দুই-তৃতীয়াংশই মাত্র ১০টি দেশে সীমাবদ্ধ, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে রয়েছে সুদান, আফগানিস্তান, মিয়ানমার, নাইজেরিয়া ও কঙ্গোর মতো রাষ্ট্রগুলো।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে বিশ্বে প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছে, যা গত এক দশকের তুলনায় প্রায় দ্বিগুণ। সংঘাত, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং চরম জলবায়ু পরিবর্তনকে এই সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সার ও জ্বালানির উচ্চমূল্য খাদ্য উৎপাদন ব্যবস্থাকে ব্যাহত করছে। পরিস্থিতি উত্তরণে স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই প্রযুক্তিতে বিনিয়োগের কোনো বিকল্প নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশেদ প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাগপার বিক্ষোভ

তীব্র খাদ্য সংকটের ঝুঁকিতে বাংলাদেশ: জাতিসংঘের প্রতিবেদন

আপডেট সময় : ০৭:৪২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬