ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মার্কিন দূতাবাসের কর্মকর্তার মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ফিরোজ আহমেদের মা রিজিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকালে গোপালগঞ্জের সুলতানশাহী গ্রামে নিজ বাসভবনে ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিউজ এডিটর গোলাম আহাদেরও মা।

মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন। এক শোকবার্তায় মন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাঁকে গোপালগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি পাঁচ কন্যা ও চার পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

মার্কিন দূতাবাসের কর্মকর্তার মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

আপডেট সময় : ১০:০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬