ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফতুল্লায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন মুহূর্তের মধ্যেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলখানার পাশে সস্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সন্ধ্যায় একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানিয়েছেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ইউনিটগুলো কাজ করছে। আমরা খুবই ব্যস্ত আছি, পরে বিস্তারিত তথ্য জানানো হবে।’ এই অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের বন্দরে সৌদি হামলা: হুতিদের কঠোর জবাবের হুঁশিয়ারি

ফতুল্লায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

আপডেট সময় : ১০:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬