ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বিশ্ববিদ্যালয়গুলোতে ফের ক্ষমতার রাজনীতির শঙ্কা: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও দলীয়করণ ও ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়গুলোকে পুনরায় দলীয়করণের চেষ্টা চালানো হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের কোনো চিহ্ন যদি পুনরায় ফিরে আসার চেষ্টা করে, তবে জনগণ তা প্রতিহত করতে আবারও ঐক্যবদ্ধ হবে। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখা হয়েছিল, তা থেকে সরে এসে নির্বাচনকে সাধারণ ক্ষমতা পরিবর্তনের হাতিয়ারে পরিণত করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিশ্ববিদ্যালয়গুলোতে ফের ক্ষমতার রাজনীতির শঙ্কা: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৮:৫৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬