ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে মামুনুল হক বললেন, ‘খালেদার সঙ্গে গাদ্দারি করবেন না’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে সতর্ক করে বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিএনপি বেশিদিন টিকতে পারবে না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক গণসমাবেশে তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও বাংলাদেশের শত বছরের ঐতিহ্যকে যারা ধারণ করেন, তারা বিপ্লবের বিপক্ষে অবস্থান নিতে পারেন না।

মামুনুল হক আরও বলেন, বিএনপি যদি গণভোটের মতো ঐতিহাসিক সিদ্ধান্তের সঙ্গে গাদ্দারি করে, তবে ইতিহাসে তারা ‘গাদ্দার’ দল হিসেবে চিহ্নিত হবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান অস্থিরতা ও অস্ত্রের ঝনঝনানির জন্য বর্তমান সরকারকে দায়ী করেন। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকার যুবশক্তির কর্মসংস্থান না হলে দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়বে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে মামুনুল হক বললেন, ‘খালেদার সঙ্গে গাদ্দারি করবেন না’

আপডেট সময় : ০৮:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬