ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মোদিকে কটাক্ষ করে মমতা বললেন, ‘গঙ্গা নয়, যমুনায় ডুব দিন’

পশ্চিমবঙ্গ সফরে এসে গঙ্গা নদীতে নৌকাভ্রমণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর পরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির এই ভ্রমণকে উদ্দেশ্য করে তীব্র কটাক্ষ করেছেন। মমতা বলেন, ‘বাংলার গঙ্গা পরিষ্কার বলেই মোদি সেখানে নৌকাভ্রমণ করতে পেরেছেন। কিন্তু দিল্লির দূষিত যমুনা নদীতে একবার ডুব দিয়ে দেখুন।’

হাওড়ার এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, গঙ্গা ও যমুনার দূষণের পার্থক্য স্পষ্ট। দিল্লির যমুনা নদী বছরের পর বছর দূষিত হয়ে থাকলেও তা পরিষ্কারে কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। অথচ সেই মোদি বাংলায় এসে গঙ্গার পবিত্রতা উপভোগ করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মোদির এই গঙ্গাভ্রমণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর চেষ্টা করছেন উভয় পক্ষই। বিশেষ করে বারাণসী ও কলকাতার মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ঘোষণার পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকার যুবশক্তির কর্মসংস্থান না হলে দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়বে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

মোদিকে কটাক্ষ করে মমতা বললেন, ‘গঙ্গা নয়, যমুনায় ডুব দিন’

আপডেট সময় : ০৮:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬