ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল চেয়ারম্যান, ইয়ারুল মহাসচিব নির্বাচিত

বাংলাদেশ কংগ্রেসের চতুর্থ জাতীয় কাউন্সিলে পুনরায় চেয়ারম্যান হিসেবে কাজী রেজাউল হোসেন এবং মহাসচিব হিসেবে ইয়ারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এ কাউন্সিলে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সম্মেলনে ভাইস-চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম মহাসচিব পদে মিজানুর রহমান, জিয়াউর রশিদ ও এম তাহের উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

কাউন্সিলে দলের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ঋণের বোঝা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে। তিনি অভিযোগ করেন, সরকারি বিভিন্ন প্রকল্পে দুর্নীতির সুযোগ রাখা হচ্ছে, যা জনস্বার্থের পরিপন্থী। নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা দেশ ও দলের অগ্রগতির লক্ষ্যে ঐকবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকার যুবশক্তির কর্মসংস্থান না হলে দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়বে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল চেয়ারম্যান, ইয়ারুল মহাসচিব নির্বাচিত

আপডেট সময় : ০৮:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬