ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনাকর পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে ভয়াবহ সংকট তৈরি করেছে। বিগত ৫০ দিনের সংঘাতে বিশ্ববাজার থেকে প্রায় ৫০ বিলিয়ন ডলার মূল্যের তেল উৎপাদন ব্যাহত হয়েছে। অর্থনীতিবিদদের মতে, এই বিশাল আর্থিক ক্ষতির পরিমাণ লাটভিয়া বা এস্তোনিয়ার মতো দেশের বার্ষিক মোট অর্থনীতির সমান।
সংকট শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৪ ডলার ছাড়িয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি রেশনিং করতে হচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শেষ থেকে এখন পর্যন্ত বিশ্ববাজার থেকে প্রায় ৫০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা আধুনিক জ্বালানি ইতিহাসের অন্যতম বড় ধাক্কা। জ্বালানি বিশ্লেষক জোহানেস রবল সতর্ক করে বলেছেন, তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের কাছাকাছি থাকায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও পরিবহন ব্যয় আকাশচুম্বী হয়েছে। যুদ্ধ দ্রুত থামলেও জ্বালানি বাজারের এই অস্থিরতা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
রিপোর্টারের নাম 

























