ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে তার ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে তিনি চিকিৎসা নিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৭৬ বছর বয়সী এই নেতা বলেন, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করানোর পর তার শরীরে ক্যানসারজনিত একটি টিউমার শনাক্ত হয়, যার চিকিৎসা তিনি সম্পন্ন করেছেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের উত্তেজনাপূর্ণ সময়ে তিনি এই বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিলেন এবং এতদিন আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। অবশেষে তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করেন।
নেতানিয়াহু জানান, বর্তমানে সংঘাত অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতিতে থাকায় তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং তার শারীরিক অবস্থা ‘খুব ভালো’। তিনি আরো বলেন, প্রায় দেড় বছর আগে তিনি একটি বড় কিন্তু ‘ক্ষতিকর নয়’ এমন প্রোস্টেট সমস্যার সফল অস্ত্রোপচার করান এবং এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। সর্বশেষ পরীক্ষায় প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম একটি ছোট দাগ ধরা পড়ে, যা পরীক্ষা করে দেখা যায় এটি খুব প্রাথমিক পর্যায়ের ক্যানসার টিউমার এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি।
তিনি বলেন, চিকিৎসকেরা তাকে দুটি বিকল্প দিয়েছিলেন—একটি হলো চিকিৎসার মাধ্যমে পুরোপুরি নিরাময় করা, অন্যটি হলো এটিকে নিয়েই জীবনযাপন করা। তিনি বলেন, ‘আপনারা আমাকে চেনেন—সম্ভাব্য কোনো ঝুঁকি থাকলে আমি তা দ্রুত মোকাবিলা করতে চাই। এটি যেমন রাষ্ট্রীয় বিষয়ে প্রযোজ্য, তেমনি ব্যক্তিগত জীবনেও। তাই তিনি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।’
রিপোর্টারের নাম 






















