ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি ও ইসহাক সরকারসহ বিশিষ্ট ব্যক্তিরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মহিউদ্দিন রনি, বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং বাংলাদেশ জনতা পার্টির নেতা মাকসুদুর রহমান সোহেল। শুক্রবার রাজধানীর কাকরাইলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নতুন যোগ দেওয়া নেতাদের মধ্যে ইসহাক সরকারকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন ফেরসামিন হক ইকবাল। নতুন এই রাজনৈতিক যাত্রায় দলের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

এনসিপিতে যোগ দিলেন মহিউদ্দিন রনি ও ইসহাক সরকারসহ বিশিষ্ট ব্যক্তিরা

আপডেট সময় : ০৬:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬