ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা জানান।
রাকসু কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা অভিযোগ করেন, হামলাটি ছিল সুপরিকল্পিত এবং এর পেছনে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, নির্বাচিত প্রতিনিধিদের ওপর এই হামলা সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিক সমাজের ওপর আঘাত। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
রিপোর্টারের নাম 
























