কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল নোয়াখালীতে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র অনুযায়ী, গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত মোট ১২২টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদনের সুযোগ পাবেন।
নিয়োগকৃতরা কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারীসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করবেন। আগামী ৫ মে ২০২৬ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ২৫ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো জুন মাসজুড়ে সম্পন্ন করার সময়সূচিও ঘোষণা করা হয়েছে।
রিপোর্টারের নাম 























