ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

টপ অ্যাঙ্গেলে ভিডিও ধারণ নিয়ে অভিনেত্রী মিমের মন্তব্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা শুরু হয়েছে, সে বিষয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি মনে করেন, যারা পেশাদার সাংবাদিক, তারা কখনোই এমন কাজ করেন না।

মিম দৈনিক আমার দেশকে বলেন, ‘যারা টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর এবং ভিউ পাওয়ার উদ্দেশ্যেই এমন কাজ করে থাকেন। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকেন, যেখান থেকে ঝামেলার সৃষ্টি হয়। তবে আমি বিশ্বাস করি, সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না।’

অভিনেত্রী আরও বলেন, ‘এত বছরের অভিজ্ঞতায় সাংবাদিকদের কাছে থেকে আমি কখনো এমন কিছু দেখিনি। নিয়মিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠেছে। আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি আমরাও করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে, এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ চালু করলো অত্যাধুনিক অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ও মোবাইল অ্যাপ

টপ অ্যাঙ্গেলে ভিডিও ধারণ নিয়ে অভিনেত্রী মিমের মন্তব্য

আপডেট সময় : ০৪:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬