ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে, তরুণীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ

কুষ্টিয়ার ভেড়ামারায় এক বিরল প্রেমের গল্পের সাক্ষী হলো এলাকাবাসী। দীর্ঘ এক বছর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর প্রেমিকার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে বিয়ে করেছেন এক যুবক। তাসলিমা খাতুন (১৯) নামে এক বাংলাদেশি তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২৪ বছর বয়সী চীনা যুবক চেন বাও মিং।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিম বেহলা গ্রামের বাসিন্দা তাসলিমার সঙ্গে চীনের গাতসু প্রদেশের চেন ইউয়ানঝির ছেলে চেন বাও মিংয়ের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর উভয় পরিবার সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়। পেশায় রেস্টুরেন্ট ব্যবসায়ী চেন বাও মিং গত সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশে পৌঁছান এবং কুষ্টিয়া আদালতে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। বর্তমানে তারা ভেড়ামারায় তাসলিমার বাড়িতে অবস্থান করছেন।

বিদেশি জামাই আসার খবর ছড়িয়ে পড়লে তাসলিমার বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে। শত শত মানুষ এই অসম প্রেমের সাক্ষী হতে এবং চীনা যুবককে দেখতে আসছে। তাসলিমা এই বিয়েতে অত্যন্ত খুশি এবং তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে তার পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে বলে জানান। চেন বাও মিং বলেন, তিনি তাসলিমাকে ভালোবাসেন এবং শীঘ্রই স্ত্রীকে চীনে নিয়ে যেতে চান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরোধী প্রতিবাদে ঢাকায় বিশেষ কনসার্ট: শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে, তরুণীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ

আপডেট সময় : ০৪:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬