ইরান তাদের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই সুবিধার আওতায় ‘বন্ধুপ্রতিম’ দেশগুলো এখন থেকে জাহাজ চলাচলের জন্য কোনো ধরনের ফি প্রদান করবে না। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে এই ব্যতিক্রমী সুযোগ দেওয়া হচ্ছে। তবে এই সুবিধা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে এখনই কোনো মন্তব্য করেননি তিনি। ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 
























