মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনে তিনি বলেন, এই অঞ্চলে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি, কারণ চলমান অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি করেছে।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং এর বিপরীতে ইরানের কঠোর অবস্থানের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, বিশ্ব অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং বাজারের অস্থিরতা কাটাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কূটনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই।
রিপোর্টারের নাম 
























