ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে তীব্র সংঘর্ষের সূত্রপাত হয়। আইএসপিআর-এর ভাষ্যমতে, এই গোলাগুলির ঘটনায় ১০ বছর বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে। অভিযান শেষে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। নিহত সন্ত্রাসীরা ওই অঞ্চলে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে নিশ্চিত করেছে সামরিক বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির তালিকা থেকে ছিটকে গেল ভারত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সন্ত্রাসী নিহত

আপডেট সময় : ০৩:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬