ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সরকারি দায়িত্ব শেষে শিক্ষকতায় ফিরলেন ড. আ ফ ম খালিদ হোসেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন শেষে আবারও চেনা আঙিনায় ফিরেছেন ড. আ ফ ম খালিদ হোসেন। প্রশাসনিক দায়িত্বের ব্যস্ততা কাটিয়ে তিনি এখন চট্টগ্রামের পটিয়ার আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ায় (জিরি মাদ্রাসা) নিয়মিত পাঠদান করছেন। শিক্ষকতাকেই নিজের জীবনের মূল পরিচয় বলে মনে করেন এই শিক্ষাবিদ।

সপ্তাহে দুই দিন তিনি প্রতিষ্ঠানটিতে তিরমিজি শরীফ ও তাহেরিকে দারুল উলুম দেওবন্দ বিষয়ে ক্লাস নিচ্ছেন। প্রিয় শিক্ষককে পুনরায় কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও সহকর্মীরা। মাদ্রাসার মুহতামিম মাওলানা খুবাইব বিন তৈয়ব জানান, ২০২১ সাল থেকেই তিনি এই প্রতিষ্ঠানের মুহাদ্দিস হিসেবে যুক্ত আছেন। দায়িত্ব পালনকালে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো ও হাজিদের অর্থ ফেরত দেওয়ার মতো সাহসী উদ্যোগ নিয়ে তিনি দেশজুড়ে প্রশংসিত হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হত্যা: মূলহোতাসহ আরও ২ জন গ্রেপ্তার

সরকারি দায়িত্ব শেষে শিক্ষকতায় ফিরলেন ড. আ ফ ম খালিদ হোসেন

আপডেট সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬