‘গণতন্ত্রের সৌন্দর্যই বিতর্ক’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। জেলার ছয়টি স্বনামধন্য কলেজের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে জয়ী হয়েছে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ। প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট কলেজের শিক্ষার্থী নাবিলা খানম।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম। পাঠকমেলার আয়োজনে এই প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন রায়পুরা রহিমা হক চেতনা মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আলম কাঞ্চন। শিক্ষা ও জ্ঞানচর্চার প্রসারে এমন আয়োজন তরুণ প্রজন্মের মাঝে যুক্তিবাদী মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।
রিপোর্টারের নাম 

























