ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইরানের জন্য যুক্তরাষ্ট্রের নতুন শর্ত

২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক জটিলতা। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ফুটবলারদের বিশ্বকাপে খেলতে বাধা নেই, তবে দলটির সঙ্গে সফরকারী কোনো সদস্যের যদি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততা থাকে, তবে তাদের প্রবেশাধিকার দেওয়া হবে না। ওয়াশিংটন আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় এই কঠোর অবস্থান নিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন যে, সমস্যা খেলোয়াড়দের নিয়ে নয়, বরং প্রতিনিধি দলের সঙ্গে থাকা ব্যক্তিদের নিয়ে। আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পরিস্থিতিতে মাঠের লড়াইয়ের আগেই কূটনৈতিক ও রাজনৈতিক উত্তাপ ঘিরে ধরেছে ফুটবল বিশ্বকে। যদিও বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো আসেনি, তবে ইরানের জন্য এই শর্ত বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে মালামাল পড়ে শ্রমিকের মৃত্যু

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইরানের জন্য যুক্তরাষ্ট্রের নতুন শর্ত

আপডেট সময় : ১২:৫৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬