ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত, আহত ভ্যানচালক হাসপাতালে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মাগুরার শ্রীপুরে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। নিহত শিক্ষকের নাম হাফিজুর রহমান (৪০)। তিনি ছাবিনগর গ্রামের মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। এই দুর্ঘটনায় ভ্যানচালক মোতাহার মণ্ডল (৫৫) গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর এলাকায় শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলশিক্ষক হাফিজুর রহমান ভ্যানচালক মোতাহার মণ্ডলের ভ্যানে করে লাঙ্গলবাঁধ বাজারের দিকে যাচ্ছিলেন। ছাবিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

সংঘর্ষে শিক্ষক হাফিজুর রহমান ও ভ্যানচালক মোতাহার মণ্ডল মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্কুলশিক্ষক হাফিজুর রহমানের মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পুঁজিবাজারের পথিকৃৎ ইয়াওয়ার সাঈদ আর নেই

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত, আহত ভ্যানচালক হাসপাতালে

আপডেট সময় : ১২:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬