ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঢাবি নেতাদের ওপর হামলার প্রতিবাদে চবিতে চাকসু’র বিক্ষোভ: ছাত্রদলের বিরুদ্ধে অস্থিতিশীলতার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে এই বিক্ষোভ সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল ও নিরাপত্তা দপ্তর অতিক্রম করে পুনরায় জিরো পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, দেশে চলমান জ্বালানি সংকট এবং সরকারের সাম্প্রতিক ব্যর্থতা আড়াল করার জন্য ছাত্রদল পরিকল্পিতভাবে বিভিন্ন ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তারা বলেন, ‘গুপ্ত’ শব্দটিকে ইস্যু বানিয়ে একটি নির্দিষ্ট সংগঠনকে টার্গেট করা হচ্ছে এবং এর মাধ্যমে সহিংস পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। এ সময় তারা ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

বিক্ষোভ শেষে চাকসু’র ভিপি ইব্রাহিম হোসেন রনি ছাত্রদলের প্রতি কড়া বার্তা দেন। তিনি বলেন, ছাত্রদল ‘গুপ্ত’ শব্দ প্রতিষ্ঠার রাজনীতিতে গিয়ে নিজেরাই ‘রগ কাটার দলে’ পরিণত হয়েছে এবং ধীরে ধীরে ছাত্রসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তিনি এই ধরনের রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় এমন পরিস্থিতি আসবে যখন পালানোর পথও খুঁজে পাওয়া যাবে না। তিনি ছাত্রদলকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার অনুরোধ জানান।

চাকসু’র জিএস সাঈদ বিন হাবিব বলেন, একটি ভুয়া স্ক্রিনশটকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলা চালানো হয়েছে। কেবল ডাকসু নেতারাই নন, সাংবাদিকদের ওপরও হামলা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, গত ৫ আগস্টের পর থেকে ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে হল দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চাকসু জীবিত থাকতে তা হতে দেবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির তালিকা থেকে ছিটকে গেল ভারত

ঢাবি নেতাদের ওপর হামলার প্রতিবাদে চবিতে চাকসু’র বিক্ষোভ: ছাত্রদলের বিরুদ্ধে অস্থিতিশীলতার অভিযোগ

আপডেট সময় : ১২:৪৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬